লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

সাজ্জাদুল হক, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠায়। ১৪ই জুন রোববার সকালে সারে ৮ টার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

‎১৪ই জুন রোববার সন্ধ্যা আগে পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভারত সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে কয়েকজন বিএসএফ সদস্যরা সাথে নিয়ে বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। ডোবার এপারে অবস্থান নিয়ে আছেন বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা।

‎স্থানীয়দের জানায়, সকালে সীমান্ত সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাঁদের কাছে এসে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান। বিজিবি সদস্যরা এসে ভারতের ভূখণ্ডে বৃদ্ধ কে পাঠিয়ে দেন। এবং বাংলাদেশের ভূখণ্ডে মধ্যে বিজিবি সদস্যরা  অবস্থান নেন। ভারত সীমান্তের শূন্যরেখায় ওই বৃদ্ধ কে নিয়ে বিএসএফ সদস্যরা অবস্থান নেন করেন। এ ঘটনায় সীমান্ত এলাকার কৃষক সহ এলাকবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। 


এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লতিফুর বারী বলেন, রবিবার সকাল সাড়ে আটটা - নয়টার দিকে  ভারতীয় একজন বৃদ্ধ মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করা হয়েছিল। এরপর গ্রামবাসী ও বিজিবি সদস্যরা গিয়ে ওই বৃদ্ধকে ভারত সীমান্তের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হয় । এ ঘটনায় উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, বিএসএফ আন্তর্জাতিক আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ছারা বাংলাদেশের অভ্যন্তরে কাউকে ঢুকাতে চেষ্টা করলে ঢুকতে দেওয়া হবে না। এ ব্যাপারে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। 


সাজ্জাদুল হক

মোবাইল - ০১৭৮৮১৯৭৯৯২

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2