লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

কৃষি উপদেষ্টার দরবারে: কৃষকের বেঁচে থাকার লড়াই: মোঃ আতাউর রহমান

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

কৃষকদের স্বার্থে ও সার ব্যবস্থাপনা আধুনিকীকরণের লক্ষ্যে সরকার বর্তমানের 'সার ব্যবস্থাপনা আইন ও বিধিমালা-২০০৯' এর পরিবর্তে 'সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা-২০২৫' জারি করতে যাচ্ছে। সরকারের এই অগ্রগণ্য উদ্যোগকে সাধুবাদ জানালেও, প্রস্তাবিত নীতিমালায় একটি গোষ্ঠীর প্রতি 'চরম বৈষম্যমূলক' আচারণের অভিযোগ উঠেছে।

সার দেশের মোট ১০,৭৫৩ জন সরকারি সার ডিলারের মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর নিয়োগকৃত ডিলার ৫,৬৬৯ জন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর নিয়োগকৃত ডিলার ৫,০৮৪ জন। আঞ্চলিক পরিচালক, বি.এ.ডি.সি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি মোঃ আতাউর রহমান (নেত্রকোনা) জানান, প্রস্তাবিত নতুন নীতিমালায় বিসিআইসির সকল ডিলার তাদের ডিলারশিপ নবায়নের সুযোগ পেলেও, বিএডিসির এই ৫,০৮৪ জন ডিলারের জন্য কোনো নবায়নের ব্যবস্থা রাখা হয়নি।

একই সরকারি সেবার দুটি অংশীদার হওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রতিষ্ঠানভেদে এমন সিদ্ধান্ত সংশ্লিষ্ট ডিলারদের মধ্যে তীব্র উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। এ ঘটনাকে তাদের জীবিকা ও পরিবারের ভবিষ্যতের প্রতি 'চরম বৈষম্য' হিসেবে আখ্যায়িত করছেন বিএডিসি ডিলাররা।

বিএডিসি ডিলারদের পক্ষ থেকে মাননীয় কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট একটি আকুল আবেদন জানানো হয়েছে। আবেদনে, বৈষম্য দূর করে বিএডিসির অধীনে নিয়োগপ্রাপ্ত সকল ডিলারের ডিলারশিপ নবায়নের সুযোগসহ 'সার ব্যবস্থাপনা বিধিমালা-২০২৫' চূড়ান্ত করার জোর দাবি জানানো হয়েছে।

বিএডিসি ডিলারদের প্রধান দাবিসমূহ:

১.  বিভাজন দূরীকরণ: প্রস্তাবিত নীতিমালার ধারা ১.২-এ সকল ডিলারকে শুধুমাত্র "সরকার নিযুক্ত/সরকারি নিবন্ধনকৃত/সরকারি তালিকাভুক্ত সার ডিলার" হিসেবে গণ্য করতে হবে। বিসিআইসি ও বিএডিসি ডিলার নামক কোনো বিভাজন রাখা যাবে না। সকল ডিলারকে সমানভাবে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পেতে হবে।

২.  বৈষম্যমূলক ধারা বাতিল: বিভাজন দূর করা হলে, ধারা ৫.৪-এর 'ঘ' উপ-ধারাটির কোনো প্রয়োজন থাকবে না, 

৩.  নবায়ন প্রক্রিয়ায় সমতা: প্রস্তাবিত নীতিমালার ধারা ৭.৩ শুধুমাত্র বিসিআইসি ডিলারদের নবায়নের কথা বলেছে। এখানে 'বিএডিসি সার ডিলার' শব্দটি সংযোজনের মাধ্যমে বিএডিসির সকল ডিলারকেও একইভাবে নবায়নের সুযোগ দিতে হবে।

বিএডিসি ডিলারদের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, যদি তাদের এই যৌক্তিক দাবি না শোনা হয়, তাহলে এটি সরকারেরই অন্য একটি প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগকৃত ৫,০৮৪ জন ডিলার ও তাদের পরিবারের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ হিসেবে ইতিহাসে স্মৃতি হবে। তারা আশা করেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন সরকার তাদের সমস্যার দ্রুত ও যৌক্তিক সমাধান করবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2