লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

জামায়াত আমিরকে নিয়ে পুবাইল থানার ওসি'র আপত্তিকর মন্তব্য: অভিযুক্ত ওসি প্রত্যাহার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদীঃ

পাবলিক সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্ণধার এক অফিস আদেশে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম (মুরাদ) কে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) জিএমপির পুলিশ কমিশনারের স্বাক্ষরিত আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদর দপ্তরে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ রয়েছে, তিনি ২৮ অক্টোবরের মধ্যে তার দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করে জিএমপি হেড-কোয়ার্টার্সে রিপোর্ট করবেন এবং পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ২০ অক্টোবর থানা-নিয়ে দায়ের একটি লিখিত অভিযোগ। ওই দিনে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা পুবাইল থানার ওসিকে লেখা অভিযোগে উল্লেখ করেন, ওই কর্মকর্তা সামাজিক মাধ্যম পোস্টে মন্তব্য করেছেন যে, ‘জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা তা গণভোটে নির্ধারণ হওয়া উচিত’।

অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সূত্রপাত করেছে এবং জামায়াতে ইসলামী ওই কর্মকর্তার দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান জানান, অভিযোগ প্রাপ্তির পর এক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল; তিনি ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত সাপেক্ষে পুবাইল থানার ওসি শেখ মোঃ আমিরুল ইসলাম(মুরাদ) এর ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্যঃ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান একজন চিকিৎসক এবং দলীয় রাজনীতিক নেতা। তাঁর পোস্টে পুবাইল থানার ওসি'র মন্তব্য নিয়ে জনমনেও প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত আমীরকে নিয়ে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে সোস্যাল মিডিয়ায় জনগন পুলিশের প্রতি নেতিবাচক মন্তব্য করে গাজীপুরের পুবাইল থানার ওসি মুরাদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছে।

ওই ওসিকে নিয়ে কি পদক্ষেপ গ্রহন করা হবে, তা ভবিষ্যতে আদেশ ও তদন্তের ভিত্তিতে নির্ধারিত হবে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছে, থানায় অভিযোগের ভিত্তিতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করলে, এই ধরনের ঘটনা পুলিশ বাহিনীর নৈতিক ও সামাজিক দায়িত্ব নিশ্চিত করার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব পাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য-প্রচারের বিষয়েও পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের সক্রিয় পদক্ষেপ নেবে, সেটাও নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2