লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে প্রকাশ্য ১৫-২০ জনের হামলা ডাকাতি ও ভাঙচুর

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে অবস্থিত আবুল খায়ের স্টিল মিল এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, লুটপাট ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতকারী দল কারখানার দক্ষিণ পাশ দিয়ে প্রবেশের চেষ্টা চালায়। তাদের মূল উদ্দেশ্য ছিল লুটতরাজ। এ সময় কারখানার নিরাপত্তা কর্মী, আনসার সদস্য ও দায়িত্বরত কর্মচারীরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন।

প্রথম দফায় ব্যর্থ হয়ে হামলাকারীরা রেললাইনের দিকে সরে যায়। পরে সেখান থেকে পাথর নিক্ষেপ করতে করতে রাত আনুমানিক ১টার দিকে প্রধান ফটকে পুনরায় আক্রমণ চালায়। তারা সিকিউরিটি গেইট, অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়ে কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এ সময় কারখানার কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা সদস্যরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গ্রামবাসীদের সহায়তা চাইলে তারাও এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করতে সহায়তা করেন।

কারখানার ডিজিএম ইমরুল কায়েস ভূঁইয়া জানান, এ সংঘবদ্ধ ডাকাত চক্রটি এর আগেও একাধিকবার হামলা চালিয়ে কারখানা থেকে মূল্যবান লোহা, তামা, পিতল, তামার তার, মোটর ও ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে গেছে। এসব ঘটনায় মামলা দায়ের করার পর থেকেই হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্বরাষ্ট্র দপ্তরে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন— এভাবে শিল্পপ্রতিষ্ঠানে প্রকাশ্যে বারবার হামলার ঘটনা কি “মগের মুল্লুক” পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে?

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2