লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জয়পুরহাট প্রতিনিধিঃ শীতল চন্দ্র

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল বাকি তাঁর স্ত্রীকে দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছিল। সন্দেহের জেরে বিভিন্ন সময় পরিবারে কলহ লেগেই থাকতো।সে বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতো, টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। 

একই ভাবে গতকাল শনিবার বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেয়। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠক এর মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল খালেদা বিবিকে ফেরৎ দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সাথে তাদের শয়নকক্ষে প্রবেশ করে। 

পরে রাত আনুমানিক তিনটার দিকে সাহরী খাওয়ার জন্য তাদের বাসায় থাকা মৌসুমী কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে সে দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায় তখন রুমে এসে খালেদা বিবি কে গলায় ওরনা প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পায়।

পরবর্তীতে খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানা পুলিশ জানায়, ঘরের ভিতর খালেদা বিবিকে ওড়না প্যাচানো অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2