লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গোবিন্দগঞ্জে সাংবাদিক রতন ঘোষের বিরুদ্ধে বিতর্কিত আচরণের অভিযোগ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে কর্মরত এক সাংবাদিক রতন ঘোষের বিরুদ্ধে বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছে। তিনি বগুড়ার একটি স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত হলেও মহিমাগঞ্জ ইউনিয়নের প্রতিনিধি হিসেবে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
‎সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। অভিযোগ রয়েছে, তিনি নিজ এলাকার সীমা অতিক্রম করে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন এবং সাংবাদিকতার নীতিমালাকে উপেক্ষা করছেন।
‎গত বুধবার (৯ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জের রাখাল বুরুজে একটি অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি রতন ঘোষের দুর্ব্যবহারের শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রতন ঘোষ উপস্থিত হয়ে জেলা প্রতিনিধিকে উদ্দেশ করে বলেন, "গাইবান্ধার সাংবাদিক গাইবান্ধাতেই থাকুক, উপজেলায় কেন আসবে?"—এই বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে ঘটনাটি সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সচেতন মহল মনে করেন, জেলা প্রতিনিধি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেখানে উপজেলায় আসা যাবে না, রতব ঘোষের এ আচরণে খুদ্দ সাংবাদিক মহল।
‎সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, রতন ঘোষ অবৈধ ড্রেজার পরিচালনাকারী একটি বালুচক্রের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, তাদের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন এবং ওই চক্রের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। তাকে বালু দস্যু, ভূমিদস্যু ও মেশিন মালিকদের স্বার্থে কাজ করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা স্বাধীন সাংবাদিকতার মৌলনীতির পরিপন্থী।
‎এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল জানিয়েছেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎এদিকে রতন ঘোষের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।
‎এ ঘটনায় গাইবান্ধাসহ গোবিন্দগঞ্জের সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কে অনতিবিলম্বে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2