লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড তিন গ্রাম, প্রচুর ঘরবাড়ী বিধ্বস্ত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি গ্রামের বসতবাড়ি, গাছপালাসহ ফসলের মাঠ

মোঃ নাজিম উদ্দিন 
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি গ্রামের বসতবাড়ি, গাছপালাসহ ফসলের মাঠ। ঝোড়ো হাওয়ায় উপড়ে গেছে বহু গাছপালা। বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের ওপর দিয়ে এই কালবৈশাখী বয়ে গেছে। এ ছাড়া কাওরাইদ ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। 

সরেজমিন দেখা যায়, প্রায় প্রতিটি বসতবাড়ি চরম ক্ষতি হয়েছে। কোনো কোনো স্থানে গাছপালা উপড়ে গিয়ে বসতবাড়ি ভেঙে গেছে, গবাদিপশু আহত হয়েছে। বহু কাঁঠালগাছ ভেঙে মৌসুমি ফল কাঁঠালের ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় পাকা ধানখেত মাটিতে লুটিয়ে পড়েছে। শাকসবজির খেত মাটিতে মিশে গেছে। বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে হওয়ায় শতাধিক পয়েন্টে মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে গেছে।

হয়দেবপুর গ্রামের বাসিন্দা নান্নু মণ্ডল বলেন, হঠাৎ কালবৈশাখীতে বসতবাড়ির ওপর গাছপালা ভেঙে পড়ে। এতে বসতবাড়ির ক্ষতি হয়েছে। এই গ্রামে প্রায় অর্ধশতাধিক গাছপালা উপড়ে পড়েছে।

জাহাঙ্গীরপুর গ্রামের কৃষক আব্দুল বারেক বলেন, ‘প্রায় সব গাছপালা উপড়ে গেছে। একটি গাছও দাঁড়িয়ে নেই। ঝড়ের গতি অনেক বেশি ছিল। ভয়ে নারী-শিশুরা কান্নাকাটি শুরু করে।’

হয়দেবপুর গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ খান বলেন, ‘প্রচণ্ড ঝড়ে আমাদের গ্রামে কমপক্ষে শতাধিক পয়েন্টে বৈদ্যুতিক সংযোগ তার ছিঁড়ে পড়েছে। এতে দীর্ঘ সময়ের জন্য গ্রাম বিদ্যুৎহীন থাকবে বলে আশঙ্কা করছি।’

কাওরাইদ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কালবৈশাখীতে বহু পয়েন্টে মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। ধরে নিতে পারেন দীর্ঘ সময়ের জন্য তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। অনেক গাছপালা মেইন লাইনের ওপর পড়ে আছে। এগুলো সরিয়ে নিত অনেক সময়ের প্রয়োজন।’

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, সকালের কালবৈশাখীতে স্থানীয় কৃষকদের বোরো ধানসহ শাকসবজির অনেক ক্ষতি হয়েছে।   ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা   তৈরী  করার জন্য।মাঠকর্মীদের পাঠানো হয়েছে। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ  ভূঁইয়া বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক বিষয়ের খোঁজখবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2