লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ভুমিহীন পল্লীর শতাধিক পরিবারের চাঁদাবাজির অভিযোগ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: মোঃ নাজিম উদ্দিন,

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আক্তারুজ্জামান শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁর হাত থেকে মুক্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভূমিহীন পল্লির শতাধিক পরিবার। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বরমী আঞ্চলিক সড়কের গিলাশ্বর গ্রামে কয়েক শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, 
আমাদের বসতবাড়ি নেই বলে কি আমরা মানুষ না? আমরা ভূমিহীন বলে কি আমাদের কোনো অধিকার নাই? বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীমের ধারাবাহিক চাঁদাবাজি থেকে মুক্তি চাই।’ তিনি অভিযোগ করেন, শামীমের অনুসারী আজিজুল তাঁদের ওপর নানাভাবে নির্যাতন চালায়। একটি বাথরুম নির্মাণ করতেও চাঁদা দিতে হয়। 

তাঁর মেয়ে মুক্তা আক্তার বসতবাড়ি নির্মাণ শুরু করলে শামীমের লোকজন—আজিজুল, রাশিদুল, হৃদয়, মোর্শেদ, কবির, মাজাহারুল ও কলু—এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় হামলা চালিয়ে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। মুক্তা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

ভূমিহীন পল্লির বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘শামীমের নেতৃত্বে আমাদের বাড়িতে এসে চাঁদা দাবি করা হয়। এতে প্রতিবাদ করলে শামীম বাহিনীর সদস্য হৃদয় আমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।’

আরেক বাসিন্দা আব্দুল হাই বলেন, ‘বিএনপির বড় নেতা পরিচয়ে তারা আমাদের ভয়ভীতি দেখায়। এমন কোনো বাড়ি নেই যেখানে ঘর নির্মাণ করতে গিয়ে চাঁদা দিতে হয়নি। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা রাস্তায় নেমেছি।

আজ দুপুরে শ্রীপুরের সাতখামাইর বরমী আঞ্চলিক সড়কের গিলাশ্বর গ্রামে কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম। তিনি বলেন, ‘একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মারধরের ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।’ চাঁদাবাজির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। ঐ  মামলায় আক্তারুজ্জামান শামীমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2