লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

ইজারার নামে মহাসড়ক দখল: শ্রীপুরে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ ​মোঃ নাজিম উদ্দিন 

​গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদঅভিযান পরিচালনা করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। আজ রবিবার বিকেলে মহাসড়কের গুরুত্বপূর্ণ তিনটি বাজারে এই অভিযান চালানো হয়।
​মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান-এর নেতৃত্বে আজ বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এম সি বাজার, নয়নপুর বাজার এবং জৈনাবাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

​অভিযোগ রয়েছে, একটি চক্র ইজারার নাম করে মহাসড়কের মূল অংশ দখল করে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছিল। এর ফলে ঐ এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।
​অভিযান শেষে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান:

​"বাজার ইজারা দেওয়া হয়েছে মহাসড়কের পাশের নির্ধারিত জায়গার জন্য, মূল মহাসড়কের জন্য নয়। মহাসড়ক কোনো ইজারার অন্তর্ভুক্ত হতে পারে না। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে যেকোনো ধরণের অবৈধ স্থাপনা নির্মাণ করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

​পুলিশের এই অভিযানের ফলে মহাসড়কের ঐ অংশটি বর্তমানে দখলমুক্ত হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2