লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

বান্দরবানে প্রান্তিক তরুণদের কণ্ঠে স্বাস্থ্য অধিকারের কথা’য় কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

দীপংকর মল্লিক, বান্দরবান

পাহাড়ি জনপদ বান্দরবান জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। ঘন ঘন ভূমিধস, পাহাড়ি বন্যা, খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো সংকটে স্থানীয় জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই ভুগছে। এসব প্রভাব কেবল জীবিকায় নয়, বরং তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এ বাস্তবতাকে সামনে রেখে আজ বান্দরবানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিভাগীয় যুব কর্মশালা।

গত ৩সেপ্টেম্বর হলিডে ইন রিসোর্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ৫টায় শেষ হয়। বান্দরবানের বিভিন্ন পাহাড়ি ও প্রান্তিক সম্প্রদায়ের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা জানান, মৌলিক স্বাস্থ্যসেবার ঘাটতি, দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্র, পরিবহন সমস্যা এবং দারিদ্র্যের কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ছে। এর ফলে তরুণরা বিশেষত জরুরি সময়ে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডার অর্থায়ন এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় সিরাক-বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এর মূল উদ্দেশ্য ছিল জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের অভিজ্ঞতা নীতিনির্ধারণে প্রতিফলিত করা এবং ভবিষ্যৎ কার্যকর নীতি প্রণয়নের জন্য সুপারিশ সংগ্রহ করা।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশ এর উপপরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন ডা. রোখসানা ইয়াসমিন, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, ইউএনএফপিএ বাংলাদেশ। সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপপরিচালক সুপন চাকমা। বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার বলেন, “আজকের কর্মশালায় তরুণদের মতামত আমাদের নীতি প্রণয়নে দিকনির্দেশনা দেবে। 

প্রান্তিক তরুণদের অংশগ্রহণে গড়ে উঠবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যনীতি, যা শুধু হাসপাতাল নয়, সমাজের মানসিকতাও পরিবর্তন করবে। যুব নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপ স্বাস্থ্যসেবাকে আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করবে। সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে বলেন, “কর্মশালায় তরুণদের কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ও দলীয় আলোচনার ভিত্তিতে প্রস্তুত শ্বেতপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে, যাতে প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পাহাড়ি তরুণদের চাহিদা নীতিতে প্রতিফলিত হয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। র মাধ্যমে মতামত প্রদান করেন। 

বিশেষজ্ঞরা সেই অভিজ্ঞতা থেকে প্রাসঙ্গিক নীতিগত সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহীনা ইয়াসমিন, এডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ স্পেশালিস্ট মো. নাজমুল হাসান, ফাইন্যান্স ও অ্যাডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক খান এবং কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2