লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে অবস্থান, ছয় দিন পর চাচি-ভাতিজার বিয়ে সম্পন্ন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন ,
‎বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে টানা ছয় দিন অবস্থান শেষে অবশেষে সম্পন্ন হয়েছে চাচি-ভাতিজার বিয়ে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী রুবিনা খাতুন (২৫) দুই সন্তানের জননী। আর প্রেমিক ভাতিজা আব্দুল আজিজ (২০) মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই গণি মোল্লার ছেলে। দুই-তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল।

‎গত শনিবার (১৮ অক্টোবর) বিয়ের দাবিতে রুবিনা প্রেমিক আব্দুল আজিজের বাড়িতে গিয়ে ওঠেন। এরপর থেকে টানা ছয় দিন সেখানেই অবস্থান করেন তিনি। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ এলাকাবাসী ভাতিজার পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেন।

‎এদিকে ঘটনাটি জানার পর রুবিনার স্বামী মাইদুল ইসলাম তৃতীয় দিনেই তাকে তালাক দেন। অন্যদিকে প্রেমিক আজিজ বিষয়টি অস্বীকার করে পালিয়ে যান। তবে ছয় দিন পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আনছার আলী।

‎তিনি বলেন, রুবিনা খাতুন ছয় দিন ধরে আজিজের বাড়িতে ছিলেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য স্থানীয়রা উদ্যোগ নেন। শেষে বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

‎স্থানীয় বাসিন্দা সায়েদ আলী বলেন, এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। অবশেষে বিয়ে হওয়ায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে।

‎উল্লেখ্য, বিয়ের দাবিতে চাচির অবস্থান এবং ভাতিজার পলায়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে।

‎এ বিষয়ে জানতে চাইলে ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে বলে জেনেছি। এখন এলাকায় পরিস্থিতি শান্ত।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2