লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

বান্দরবানে পুলিশের মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বান্দরবান প্রতিনিধি: দীপংকর মল্লিক,

বান্দরবানে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৯ এপ্রিল) সুয়ালক বাজারে স্থানীয় জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং তাদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, সমাজে যারা ইয়াবা, মদ ও গাঁজার মতো মাদকে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলতে পারলে মাদকমুক্ত দেশ গঠন সম্ভব হবে, আর সমাজ রক্ষা পেলে রাষ্ট্রও সুরক্ষিত থাকবে।

বিশেষ অতিথি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহেদ পারভেজ বলেন, মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। যারা নেশার সঙ্গে জড়িত, তাদের জীবন ও সংসার বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি সকলকে মাদক থেকে দূরে থাকার এবং সুস্থ-সুন্দর জীবনে ফিরে আসার আহ্বান জানান।

অন্য বিশেষ অতিথি উক্যনু মারমা বলেন, বর্তমানে অনেক তরুণ ইয়াবা ও গাঁজার মতো মাদকে আসক্ত হয়ে পড়ছে, যা সমাজের জন্য বড় হুমকি। তিনি মাদকাসক্তদের এই পথ থেকে ফিরে এসে সমাজের উন্নয়নে ইতিবাচক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন জনাব আব্দুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান, বান্দরবান সদর উপজেলা পরিষদ ও সভাপতি, সুয়ালক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।

এ সমাবেশের উদ্যোগ নেন মোঃ আব্দুল হান্নান, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক, বান্দরবান জেলা যুবদল এবং মোঃ রাজিফুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা যুবদল। তাদের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে মাদকবিরোধী মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2