লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মো:মাজাহারুল ইসলাম জামালপুর প্রতিনিধি : 

জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ফুলছেন্না এলাকার ভুক্তভোগী হাজী আঃ রহমান মন্টু এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাজী আঃ রহমান মন্টুর ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী আঃ রহমান মন্টু বলেন, আমার ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি মেলান্দহ টিটিসি সংলগ্ন ফুলছেল্লাহ মৌজার বিআরএস খতিয়ান নং-২৬৬ বিআরএস দাস নং-২৭৭ সাবেক দাগ ২০১ আমরা দীর্য ৩৭ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। দীর্ঘদিন যাতৎ আমার জমির উপর কুদৃষ্টি দেয় এলাকার বিএনপি নেতা ভূমি দস্যু দাঙ্গাবাজ নরুল আলম সিদ্দিকী। সরকার ক্ষমতায় আসার পর বিএনপির নাম ভাঙ্গিয়ে আশে পাশে অনেকের জমি দখলের পাশাপাশি  আমার জমি দখলের পায়তারা করে আসছে।

তিনি আরও বলেন, গত ১২/০২/২৬ ইং তারিখে  প্রথম আমার ভুট্টা ক্ষেতের অনেক ভুট্টা কেটে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে মাটি ভরাট করার অপচেষ্টা করেন এবং আমাদের মেরে ফেলার হুমকিসহ আমার ছেলেমেয়েদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এ ব্যপার মেলান্দহ মাদারগঞ্জের এমপি, স্থানীয় পুলিশ প্রশাসনসহ বিএনপির নেতাকর্মীরাও অবগত আছেন। আমি এবং আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি সংবাদ পত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মন্টুর ছেলে মোস্তাফিজুর রহমান রানা বলেন, আমরা সবাই চাকরিজীবী মানুষ বাহিরে থাকি। তিনি বিএনপির নাম ভাঙ্গিয়ে আমাদের উপর অত্যাচার করছে এবং জোরপূর্বক মাটি ফেলাইছে। আমরা এর বিচার দাবি করছি।

অভিযুক্ত মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমাদের কারোরই অন্যায় করার কোন সুযোগ নাই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে সকলকেই বিরত থাকতে হবে। কারো অন্যায় কর্মকান্ডের দায় দল নেবে না।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2