লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

সীতাকুণ্ডে বাজার ব্যবস্থাপনা ও জনস্বার্থে প্রশাসন-ব্যবসায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

স্টাফ রিপোর্টার : মোঃ ওমর ফারুক, 

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনভোগান্তি নিরসনে উপজেলা বাজার কমিটি ও বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম।
সভায় বাজার মনিটরিং কার্যক্রমের অগ্রগতি, নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি, বাজারে যানজট নিরসন, ক্রেতা হয়রানি প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত গরু জবাই, সিএনজি স্ট্যান্ড ব্যবস্থাপনা এবং নির্ধারিত জবাইখানা স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—

ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়া
উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ
স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাহেদুল হক
কৃষি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম
সীতাকুণ্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক

এছাড়াও ব্যবসায়ী নেতা মোঃ নুর মোহাম্মদ, দেলোয়ার হোসেন, নুর উদ্দীন, আবু তাহের, মোহন পাল, জসিম উদ্দীন, আনোয়ার হোসেন, মোঃ ওসমান, মোঃ সাহাবুদ্দিন, এজাহার মিয়া, আলাউদ্দীন, মোঃ জনি, তপন বড়ুয়া, মোঃ মুহিদুল আবির সহ বিভিন্ন বাজারের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড সদর বাজারের পাশাপাশি বড়দারোগাহাট, শোকলাল হাট, বাড়বকুণ্ড, ছোট কুমিরা, বড় কুমিরা, মাদামবিবিরহাট, ভাটিয়ারী ফোজদারীহাট উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ কেনাকাটা করেন। এসব বাজারে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে হবে।

তিনি আরও বলেন,
“মনিটরিং ও জরিমানা করাই আমাদের লক্ষ্য নয়; আমরা চাই ব্যবসায়ীরা বিবেক দিয়ে ব্যবসা পরিচালনা করবেন এবং ভোক্তারা স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। ফুটপাত ব্যবস্থাপনা, যান চলাচল স্বাভাবিক রাখা, পরিবেশসম্মতভাবে গরু জবাই এবং রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় রমজানের পবিত্রতা বজায় রেখে জনসেবামূলক মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
 সভা শেষে বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2