লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

চট্টগ্রামে সমন্বয়ক পরিচয়ে শিক্ষা বোর্ড কর্মকর্তাকে আটকে রাখার ঘটনা ঘটেছে

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব ওসমান গণি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব ওসমান গণিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা ও আটকে রাখার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া কয়েকজন তরুণ এই ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, “সমন্বয়ক পরিচয়ে কয়েকজন তরুণ ওসমান গণির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্তাধীন, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, ওসমান গণি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব এবং মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য। তার বিরুদ্ধে শিক্ষা বোর্ডে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। ষোলশহর এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে থাকা কয়েকজন তরুণের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা ওসমানকে আটকে রাখে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন জানান, “মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন তিনি। রেলস্টেশনে শিক্ষার্থীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়, পরে পুলিশ তাকে নিয়ে যায়।”

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে দৈনিক মজুরি ভিত্তিতে অফিস সহকারী হিসেবে ওসমান গণির চাকরি শুরু হয়। ভুয়া অভিজ্ঞতা সনদ, চেক জালিয়াতি ও শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনি তিন দফা শাস্তি ভোগ করেছেন। তবে গত এপ্রিল মাসে চট্টগ্রাম শিক্ষা বোর্ড তার সব শাস্তি প্রত্যাহার করে এবং কাটা বেতন-ভাতা বাবদ ১৫ লাখ টাকা ফেরত দেয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2