লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

নরসিংদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ফালু মিয়া নরসিংদী প্রতিনিধি :  

নরসিংদীতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। তিন মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনার পর থেকেই তার স্বামী মিলন মিয়ার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন মাধবদী মহিষাশুড়া ইউনিয়নের বিএনপি সভাপতি সফি মিয়া ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া। 

চাঁদার টাকা না দেওয়ায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ওই দুই নেতার নেতৃত্বে ইমন ও নওশের বাহিনীর প্রায় ২০-২৫ জন অস্ত্রধারী যুবক মাধবদীর খিলগাঁও এলাকায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন তার স্বামী মিলন মিয়া। মিলন মিয়া জানান, স্ত্রী গ্রেফতারের পর থেকেই বিএনপি নেতারা তাকে হুমকি দিয়ে আসছিলেন পুলিশে ধরিয়ে দেওয়া হবে বা মেরে ফেলা হবে। এই কারণে তিনি ছোট মেয়েকে নিয়ে মাধবদী শহরে ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

তিনি আরও বলেন,আমি বাড়িতে না থাকার সুযোগে সকালে ৮-১০টি মোটরসাইকেলে ২০-২৫ জন সন্ত্রাসী আমার বাড়িতে এসে হামলা চালায়। তারা বাউন্ডারি দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ঘরের মালামাল লুট করে মালামাল নিয়ে যায়। প্রায় ৩০ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে তারা চলে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ তার। এ বিষয়ে সরেজমিনে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। জেলা বিএনপির সভাপতি ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয় বাসিন্দারা জানান, শাহিদা বেগমের পরিবারের সঙ্গে বিএনপি নেতাদের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মুনজুর এলাহী বলেন,আমাদের দল কোনো ধরনের সহিংসতা বা হামলার সমর্থন করে না। এটি অন্য কেউ করে থাকতে পারে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। 

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম বলেন,এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2