লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

চট্টগ্রাম নগরীর সদরঘাটের শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রোববার (৯ নভেম্বর) ভোররাতের মধ্যে নগরীর সদরঘাট কালী মন্দিরে এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা মন্দিরের সেবায়েতদের। 

মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য জানান, প্রায় ১৫০ বছরের পুরোনো এই কালী মন্দিরে এ ধরনের চুরির ঘটনা এই প্রথম।

তিনি বলেন, “চোরের দল কালীর মাথায় থাকা প্রায় চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের চেইনে লকেট, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট এবং দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে।”

সানা ভট্টাচার্য্য আরও জানান, “মন্দিরটি নগরীর অন্যতম ঐতিহ্যবাহী উপাসনালয়। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে প্রণামী প্রদান করেন। সে হিসেবে দান বাক্সে ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে।”

তিনি ধারণা দেন, “চোরেরা সম্ভবত মন্দিরের পেছনের টিনের চাল বেয়ে উপরে উঠে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করেছে। মন্দিরের মূল ফটকের তালা অক্ষত অবস্থায় রয়েছে।”

৯ নভেম্বর রোববার সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান সেবায়েত পরিবার। মন্দিরের পেছনে সেবায়েত পরিবারের বসবাস। মূল মন্দিরের দেয়ালে কাঠের ফ্রেমে লাগানো কাঁচের ভেন্টিলেটর দিয়েই চোর প্রবেশ করেছে বলে তাদের ধারণা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। “সেখানে কোনো সিসি ক্যামেরা স্থাপন করা নেই। মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে লিখিত অভিযোগ দিচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2