লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

কক্সবাজার পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীরা বেচাকেনায় প্রাণচাঞ্চল্য।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মতিউল ইসলাম (কক্সবাজার) 

কক্সবাজার পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারের ঈদবাজার এখন পুরোদমে জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিপণিবিতান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাহারি সব পোশাক আর প্রসাধনীতে সেজেছে দোকানগুলো, আর পছন্দের জিনিসটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা।

শহরের এ.বি সুপার মার্কেটে সপরিবারে কেনাকাটা করতে আসা গৃহিণী সেলিনা,চুমায়া বেগম এবং মিম আক্তার, খতিজা বেগম, রোকেয়া বেগম, বলেন: গত বছরের তুলনায় এবার পোশাকের কালেকশন বেশ ভালো, বিশেষ করে শিশুদের পোশাকের নতুন সব ডিজাইন এসেছে। তবে দামটা গতবারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। তারপরও ঈদের আনন্দ বলে কথা, বাজেটের মধ্যেই সবার জন্য কিছু না কিছু কেনার চেষ্টা করছি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজার মাঝামাঝি সময় থেকেই কেনাকাটা জমে উঠেছে। বড় বাজারের পোশাক বিক্রেতা মোঃ গিয়াস উদ্দিন বলেন এবার ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি-পিসের পাশাপাশি দেশি সুতি কাপড়ের বেশ চাহিদা রয়েছে। বিক্রি নিয়ে আমরা সন্তুষ্ট। গত কয়েকদিনের গরমে সুতি পাঞ্জাবি আর লিনেন কাপড়ের পোশাক বেশি বিক্রি হচ্ছে। ক্রেতাদের ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান -ক্রেতাদের সুবিধার্থে আমরা প্রতিটি মার্কেটে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নিশ্চিত করেছি। কেনাকাটা করতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। এছাড়া জাল নোট শনাক্তকরণ মেশিনও রাখা হয়েছে বড় মার্কেটগুলোতে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন-"ঈদবাজারকে কেন্দ্র করে শহরে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে এবং মার্কেটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ছিনতাই বা ইভটিজিং রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।"

শহরের পানবাজার রোড, এন্ডারসন রোড এবং বার্মিজ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, কেবল শহরের বাসিন্দারাই নন, উপজেলাগুলো থেকেও অনেকে কেনাকাটা করতে শহরে আসছেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখন ব্যস্ত সময় পার করছে সমুদ্রপাড়ের এই পর্যটন শহর।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2