লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

পেকুয়ার ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া মা-মেয়েকে বেকসুর খালাস দিল আদালত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়ায় থানা কম্পাউন্ডে ভ্রাম্যমান আদালত বসিয়ে মা-মেয়েকে সাজা দেয়ার খবরে প্রতিবাদের ঝড় উঠে সামাজিক মাধ্যমসহ সচেতন মহলে। ফলে এ নির্মমতার বিষয়টি নজরে আসে জেলার প্রশাসনিক উর্ধ্বতন কর্তৃপক্ষের। ঘটনার আদ্যপ্রান্ত যাচাই শেষে বিশেষ বেঞ্চে শুনানী করে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ রায় বাতিল করে মা-মেয়েকে বেকসুর খালাস প্রদান করেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত।

শনিবার (৮ মার্চ) কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শহিদুল আলমের বিশেষ বেঞ্চে শুনানি শেষে কলেজ শিক্ষার্থী জুবাইদা জন্নাত (২৩) ও তাঁর মা রেহেনা মোস্তফা রানু (৩৮)-কে বেকসুর খালাস দেওয়া হয়।

উল্লেখ্য গত বুধবার (৪ মার্চ) কক্সবাজারের পেকুয়া থানায় পৈতৃক বসতভিটা সংক্রান্ত বিরোধের জেরে সি আর মামলার তদন্তকারী পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) পল্লব কুমার ঘোষ তদন্ত প্রতিবেদন পক্ষে কথা বলে ঘুষ হিসাবে নেয়া ২০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে বাকবিতন্ডায় বিচারপ্রার্থী মা-মেয়েকে বেধড়ক পিটিয়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবিব এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ কারাদন্ডের কথা চাউর হওয়ার পর প্রতিবাদের ঝড় উঠে কক্সবাজারসহ সারাদেশে।

মামলার বাদী ও ভূক্তভোগীরা জানান, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি জমি সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্বে ছিলেন পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পল্লব কুমার ঘোষ। ভূক্তভোগী জুবাইদা জন্নাত ও তাঁর পরিবারের সদস্যরা আরো জানান, তদন্ত প্রতিবেদন তাদের পক্ষে দেওয়ার আশ্বাসে এসআই পল্লব তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘোষ নেন। 

দাবীকৃত টাকা নেওয়ার পরও তিনি বিবাদীপক্ষের অনুকূলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে বিষয়টি জানতে পেরে জুবাইদা জন্নাত ও তাঁর মা রেহেনা মোস্তফা রানু টাকা ফেরত চাইতে পেকুয়া থানায় গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় মা-মেয়েকে নির্মমভাবে মারধর ওওওওকরে আহত করে এবং ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ডেকে এনে থানার ভেতরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মা-মেয়েকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। 

ভূক্তভোগী জুবাইদা জন্নাত ও তার মায়ের উপর হামলাকারী ও অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এ প্রতিবেদককে। 
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মনে করছেন,সংঘটিত ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত সত্য উদঘাটন সম্ভব হবে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষ আস্থাশীল হয়ে উঠবে।

অভিযোগের বিষয়ে ঘুষ গ্রহণে অভিযুক্ত এস আই পল্লব কুমার ঘোষ এর ব্যবহৃত মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সে মুঠোফোনের সংযোগ না দেয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব এ বিষয়ে জানান,পুলিশের কাজে বাঁধা দেয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা-মেয়েকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2