লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা, অভিযুক্ত আটক।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ব্যবসায়ী দিদারুল আলম

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম (৪৪) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়ব (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১০ এপ্রিল) রাত নয়টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা। তিনি মৃত আহম্মেদ মিয়ার ছেলে। আটক আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, 
দিদারুল ও আবু তৈয়ব আগে বন্ধু ছিলেন। নগরের রিয়াজুদ্দিন বাজারে দিদারুলের একটি স্টেশনারি দোকানে কাজ করতেন তৈয়ব। তবে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিসও হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কাজ শেষে নগরের বাকলিয়া এলাকায় নিজের বাসায় ফিরছিলেন দিদারুল আলম। পথে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওত পেতে থাকা আবু তৈয়ব তার ওপর হামলা চালান। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় লাঠি দিয়ে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করলে দিদারুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী এম এ রহিম বলেন, প্রবাস থেকে ফেরার পর দিদারুল আলম আবু তৈয়বকে নিজের দোকানে কাজের সুযোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বিভিন্ন সময় দিদারুলের কাছে টাকা দাবি করতেন।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, পুরোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, দিদারুল আলমের সঙ্গে আবু তৈয়বের আর্থিক লেনদেন ছিল। এর জেরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে দিদারুলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2