লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে দুঃসাহসিক ডাকাতি, আটক ৩

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ডাকাত আটক ৩

স্টাফ রিপোর্টার : মোঃ ওমর ফারুক,

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরস্থ Abul Khair Steel Melting Limited কারখানায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফ্যাক্টরির পূর্ব পাশে অতর্কিত হামলা চালায়।

ডাকাতরা ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে তামা, পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গুলির শব্দে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার প্লাটুন কমান্ডার (পি.সি) মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল সাহসিকতার সাথে ধাওয়া করে ৩ জন ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তবে বাকি সদস্যরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।

আটককৃতদের পরিচয়—

মোঃ জাবেদ — পিতা: মোঃ সিরাজ, বালুরা কলোনীর পূর্ব পাশে, শীতলপুর, সোনাইছড়ি
মোঃ শরীফুর রহমান — পিতা: আবুল কালাম, ফুলতলা পশ্চিমপাশে ভাড়াঘর, সোনাইছড়ি, সীতাকুণ্ড মোঃ রাসেল (২৯) — পিতা: মোঃ শাহজাহান, থানা: বেগমগঞ্জ, নোয়াখালী

তাদের কাছ থেকে ডাকাতি হওয়া কিছু বৈদ্যুতিক কাটা ক্যাবল, দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই ফ্যাক্টরির নিজস্ব নিরাপত্তা টিম ও আনসার সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

উল্লেখ্য, গত রমজান মাসেও ৩০-৪০ জনের একটি ডাকাত দল একই কারখানায় প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। সে সময় অফিসের গ্লাস, চেয়ার-টেবিল ভাঙচুর করা হলেও স্থানীয় গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2