লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধি: মোঃ নাজিম উদ্দিন,

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তানভীর ইসলাম আরিয়ান (৮) নাম‌ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর  দিকে উপজেলার শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তানভীর ইসলাম আরিয়ান  দিনাজপুর জেলার সজল ইসলামের ছেলে। বাবা-মায়ের সঙ্গে কেওয়া বাজারের দক্ষিণ পাশে ফখরুদ্দিন টেক্সটাইল সংলগ্ন শফিকুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করত। সে  কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ।

স্থানীয়রা জানায়,  বিদ্যালয় ছুটির পর বন্ধুদের সঙ্গে  বাড়ি ফিরছিল তানভীর। স্কুল থেকে কিছুটা দূরে কলমউদ্দিন চেয়ারম্যানের বাড়ির কাছে সড়কের পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিল সে। এ সময় তার সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ পেছনের দিকে সরতে গেলে শিশুটি চাকায় পিষ্ট হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, “বিদ্যালয় ছুটির পর রাস্তার পাশে বাবার জন্য অপেক্ষা করছিল শিক্ষার্থীটি। হঠাৎ কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”

নিহতের বাবা সজল ইসলাম বলেন, “প্রতিদিনের মতো আজও আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একটি কাভার্ডভ্যান পেছনে আসার সময় তাকে দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2