লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

জমি বিরোধে বিবাহযোগ্য কন্যাকে হেনস্থার অভিযোগ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: বিবাহযোগ্য কন্যাকে হেনস্থার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধী: শেখ সাদী সুমন,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিবাহযোগ্য কন্যাকে হেনস্থার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, গত ৫ এপ্রিল রোববার সকাল প্রায় ৯টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের ফারুক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি বাড়িতে গিয়ে ওই কন্যাকে বিভিন্নভাবে হেনস্থা করে এবং অশোভন আচরণ করে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তদের মধ্যে প্রতিবেশী জিয়াউর রহমান, ইব্রাহীম, জিল্লু মিয়া, ছোট্টু রহমানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ সময় দুষ্কৃতিকারীদের বাধা দিতে গেলে ফারুক মিয়াকে মারধর করা হয়। পাশাপাশি তার স্ত্রী, ১০ বছরের শিশু পুত্র এবং বিবাহযোগ্য কন্যা সাবিনা (১৭)-কেও মারধর ও হেনস্থা করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিবাদ জানালে তাদেরকেও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে, স্থানীয় প্রশাসন জানিয়েছে— এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2